মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ৭ বছর বয়সী অবুঝ ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে হেলাল উদ্দিন (৪৮) নামে এক মামাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের দারাকপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত হেলাল ওই গ্রামের উসমান আলীর ছেলে।
এ ব্যাপারে ভিকটিমের মা জানান, বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে হেলাল তার বসত ঘরে ডেকে নিয়ে যায়। এরপর সেখানে জোরপূর্বক তার হাফপ্যান্ট খুলে ফেলে। এ ঘটনায় তার মা বাদি হয়ে ফুলপুর থানায় মামলা করলে পুলিশ তাৎক্ষণিক হেলালকে তার বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি ধর্ষণ মামলা হয়েছে। আসামিকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে আর শিশুটিকে টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।