নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহের ফুলপুরে অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়ে ৪টি ভাটাকে ৯ লক্ষ টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। লাইসেন্সবিহীন ইটভাটা, পরিবেশের জন্য ক্ষতিকর, সুষ্ঠু পরিবেশ বিনষ্টকারী ও জনস্বাস্থ্যের জন্য হানিকর ইটভাটাকে এসব জরিমানা করা হয়।

জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা (স্থাপন) নিয়ন্ত্রণ আইন ২০১৯ (সংশোধিত) আইনে কেআরবি ব্রিক্সসকে ২ লক্ষ টাকা, সূচনা ব্রিকসকে ২ লক্ষ টাকা, এএসবি বিক্সসকে ২ লক্ষ টাকা ও নিউ লাকী ব্রিকসকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সময় ফুলপুর থানা পুলিশ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।