• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমানের বাবা আর নেই ‘আয়ুব আলী খোকন একজন আদর্শ শিক্ষক ছিলেন, যতগুলো গুণ থাকা দরকার তার মধ্যে সবই ছিল’ ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের নির্বাচনি পথসভা বিএনপি নেতার বিরুদ্ধে দাঁড়ি ধরে হেনস্তার অভিযোগ : প্রশাসনিক তদন্ত দাবি মিছিলের শহরে পরিণত হয়েছিল ফুলপুর পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন স্যার আর নেই বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত

তারাকান্দায় তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Reporter Name / ৯০ Time View
Update : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

মো. আব্দুল মান্নান :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ময়মনসিংহের তারাকান্দায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে এসব কম্বল বিতরণ করা হয়। উপজেলার ৩নং কাকনী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি বাগুন্দা মধ্যপাড়া গ্রামে এর আয়োজন করে। এর আগে বিএনপি এক মতবিনিময় সভা করে। প্রধান অতিথি হিসেবে
শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
এসময় আবু ইসহাকের সভাপতিত্বে ও তারাকান্দা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এইচ এম জুয়েলের সঞ্চালনায় তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, আবু হানিফ, রাকিব তালুকদার, ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আতাহার তালুকদার রিপন, চান মিয়া, তারাকান্দা উপজেলা যুবদল নেতা রুবেল আকন্দ, তারাকান্দা উপজেলা ওলামাদলের আহ্বায়ক আতিকুল ইসলাম, জাসাস সভাপতি মাজেদুল হক আকন্দ ও সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ফাহিম, কাকনী ইউনিয়ন বিএনপি নেতা বকুল মন্ডল, ফারুক মিয়া, শাহজাহান, যুবদল নেতা হাসনাত, মামুন, ছাত্রদল নেতা সাদ্দাম প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা