মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর বাসস্ট্যান্ডে ইসলামী মহাসম্মেলনকে বাস্তবায়নের লক্ষ্যে দফায় দফায় বৈঠকের অংশ হিসেবে আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বাদ ইশা আবারও সেই একই স্থানে অর্থাৎ মতি মার্কেটের দ্বিতীয় তলায় মুসলিম বোরকা হাউজে অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দসহ বহু উলামায়ে কেরাম বৈঠকে উপস্থিত ছিলেন।

তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন, বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাইনুদ্দীন, আমুয়াকান্দা বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মেরাজুল হক, ছনকান্দা বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মহিউদ্দিন, কাজিয়াকান্দা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন, ফুলপুর আদর্শ মাদরাসার মহাপরিচালক মাওলানা আবু রায়হান,

ফুলপুর সরকারি কলেজের শিক্ষক মাওলানা মোশাররফ হোসেন, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আতাউল্লাহ, জামিয়াতুল হুমাইরা (রা.) লিল বানাতের মুহতামিম মাওলানা ইয়াহইয়া, মাওলানা নোমান সিদ্দিকী, গ্রীণ সুপার মার্কেট জামে মসজিদের ইমাম মুফতী নজরুল ইসলাম, হাফেজ এমদাদ, হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল ফাহাদ, মাওলানা কেফায়াতুল্লাহ, মাওলানা আজিজুল ইসলাম, ব্যবসায়ী নেতা সিদ্দিকুর রহমান, নজরুল ইসলাম, নূরুল হক সরকার, আব্দুল্লাহ আল সায়েম লিঠু, আওলাদ, বিল্লাল হোসেন, ইয়াসীন প্রমুখ।
