অনলাইন ডেস্ক :
ময়মনসিংহের তারাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে একরামুল হক মুন্সি নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। কৃষি কাজ করতে বিলে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি।
শুক্রবার (১০ জানুয়ারি ২০২৫) বিকালে উপজেলার বালিখা ইউনিয়নের দলাই বিলের পাড়ে গেলে এ ঘটনা ঘটে।
একরামুল পশ্চিম ঢাকিরকান্দা গ্রামের জাবের আলীর পুত্র। তারাকান্দা থানা পুলিশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
* প্রতীকী ছবি।