• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সম্মেলন জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন

ফুলপুরে বাতিকুড়া ইসলামিয়া মাদরাসায় ২২তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১১৫ Time View
Update : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুর উপজেলার সদর ইউনিয়নে বাতিকুড়া ইসলামিয়া মাদরাসায় হাফেজ ছাত্রদের দস্তারে ফজিলত উপলক্ষে ২২তম ওয়াজ ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি ২০২৫) বাদ আসর হতে মধ্য রাত পর্যন্ত ওই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বয়ান করেন ফুলপুর আদর্শ মাদরাসার মুহতামিম ও জমিয়তে উলামায়ে ইসলাম ফুলপুর শাখার সভাপতি মাওলানা আবু রায়হান মক্কী দামাত বারাকাতুহুম। মাহফিলে সভাপতিত্ব করেন বাতিকুড়া ইসলামিয়া মাদরাসা ও ইসলামিক কিন্ডারগার্টেনের  তত্ত্বাবধায়ক ক্বারী আবুল হাশেম। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, উস্তাযুল আসাতিযা আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফিজুল কুরআন ঢাকায় দারুল কুরআন ইসলামিয়া মাদরাসার মুহতামিম, ইত্তেহাদুল ওলামা বাতিকুড়া -এর চেয়ারম্যান, বাতিকুড়া ইসলামিয়া মাদরাসা ও ইসলামিক কিন্ডারগার্টেনের পরিচালক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মাইমুন দামাত বারাকাতুহুম। মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থেকে তাকওয়া বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান করেন ঢাকার মালিবাগ বাজার বাইতুন নূর জামে মসজিদের খতীব ও আফতাবনগর ইদারাতুল কুরআন মাদরাসার উস্তায বিশিষ্ট শিল্পপতি মুফতী আব্দুল্লাহ আন নাহিয়ান হাফিজাহুল্লাহ।

এসময় গোদারিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আওলাদ হোসেনের সঞ্চালনায় আরও বয়ান করেন, মুফতী নুরুল ইসলাম হাকিমী, মাওলানা সামিউল ইসলাম মাদানী, মুফতী বুরহান উদ্দিন রব্বানী, মুফতী তাসনিম আহমাদ ফুলপুরী, মাওলানা সাইফুল্লাহ বিন আবু বকর সিদ্দিক, এক্সিলেন্ট মাদরাসার পরিচালক ও শেরপুর রোড বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতীব  মাওলানা মো. আব্দুল মান্নান প্রমুখ। এর আগে সকাল ৯টা হতে বেলা ১টা পর্যন্ত মহিলাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বয়ান অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, বিশেষ মেহমান মুফতী আব্দুল্লাহ আন নাহিয়ান অত্র প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মাইমুন সাহেবের মেয়ের জামাই। মাইমুন সাহেবের ঢাকার বাসায় উনাদের শুভ বিবাহ সম্পন্ন হয়। গ্রামের বাড়ি বাতিকুড়ায় এবার প্রথম আগমন উপলক্ষে প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে নতুন জামাতাকে সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়। এসময় মাদরাসার পরিচালক ও আসাতিযায়ে কেরামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা