আজ
|| ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
শরীয়তপুরে থানার ভেতর থেকে ওসির ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশের তারিখঃ ৯ জানুয়ারি, ২০২৫
অনলাইন ডেস্ক :
শরীয়তপুরে থানার ভেতর থেকে ওসির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরের দিকে জাজিরা থানা পুলিশ থানা ভবনের নিজ কক্ষ থেকে ওসি আল আমিনের ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর পুলিশ সুপার নজরুল ইসলাম।
তিনি জানান, গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওসি আল আমিন আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
এদিকে ওসির মরদেহ উদ্ধারের খবরে জাজিরা থানার সামনে উৎসুক জনতা ও সাংবাদিকরা ভিড় করেছেন। তবে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, দুপুরে ওসি আল-আমিনের সহকর্মীরা জানালার গ্রিলের সঙ্গে তার মরদেহ ঝুলতে দেখেন। সঙ্গে সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। খবর পেয়ে পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে।
* ছবি ও তথ্য অনলাইন থেকে সংগৃহীত।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.