• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই

ফুলপুর বাসস্ট্যান্ডে ইসলামী মহাসম্মেলনের জন্য ১০ বক্তা চূড়ান্ত

Reporter Name / ৯৮ Time View
Update : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুর বাসস্ট্যান্ডে ব্যবসায়ী সমিতির সদস্যদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন ২০২৫ -এর জন্য ১০ বক্তা চূড়ান্ত করা হয়েছে।

আজ সোমবার (৬ জানুয়ারি) বাসস্ট্যান্ড জামে মসজিদে বাদ ইশা বক্তা দাওয়াত উপকমিটির এক বৈঠকে একথা জানানো হয়।

চূড়ান্ত বক্তারা হলেন, সভাপতি বালিয়া মাদরাসার শিক্ষা উপদেষ্টা শায়খুল হাদীস আল্লামা এমদাদুল হক, সহসভাপতি ময়মনসিংহ বড় মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল হক, ঢাকার মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী (রাত ১২টায়), মাওলানা তাফহীমুল হক হবিগঞ্জী (রাত ৯টায়), কলকাতা ত্রিপুরার মাওলানা আব্দুল্লাহ আন নোমান, কুমিল্লার মাওলানা উবায়দুল্লাহ মাজহারী, বি. বাড়িয়ার মাওলানা কেফায়াতুল্লাহ আল মাহদী (রাত ১১টায়), চট্টগ্রামের মাওলানা মাসূম বিল্লাহ কাসেমী ও  ময়মনসিংহের মুফতী আহমাদ আলী।

এছাড়া স্থানীয় উলামায়ে কেরাম বয়ান করবেন। তবে বয়ান শোনার স্বার্থে কোন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ সভায় বক্তব্য দিবেন না বলে জানা গেছে। বিষয়ভিত্তিক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বয়ান হবে বলে জানা গেছে। বাসস্ট্যান্ড সভায় হালকা নাশতার ছোটখাটো দোকান ছাড়া কেনাকাটার জন্য বা  মার্কেট করার জন্য কোন প্রকার দোকান বসবে না। মহিলাদের চলাচল একদমই বন্ধ থাকবে। গাড়ি চলাচল নিয়মের মধ্যে থাকবে। উল্টাপাল্টা গাড়ি চালিয়ে জ্যাম সৃষ্টি করা হলে জরিমানা করা হতে পারে বলে জানা গেছে। এছাড়াও চোর ডাকাত বা দুষ্কৃতকারীদের ঠেকাতে এ উপলক্ষে সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করবেন বলে জানা যায়।

বৈঠকে বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাইন উদ্দিনের সভাপতিত্বে আজ উপস্থিত ছিলেন, মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, মাওলানা আবু রায়হান, মাওলানা ইয়াহইয়া, মাওলানা আতাউল্লাহ, মাওলানা খালিদ সাইফুল্লাহ নোমান, হাফেজ এমদাদুল হক, হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল ফাহাদ, হাজী ইয়াসীন, এনামুল হাসান, ইসলাম ও আজিজুল হক।

উল্লেখ্য, পোস্টার ছাপানোর আগ পর্যন্ত এসব নামের সাথে আরও বক্তা যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা