আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপনে এথলেটিক্স প্রতিযোগিতা
প্রকাশের তারিখঃ ৫ জানুয়ারি, ২০২৫
নিজস্ব সংবাদদাতা :
ময়মনসিংহের ফুলপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে এথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৫ জানুয়ারি) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এর আয়োজন করে।

এ উপলক্ষে কয়েকটি গ্রুপে বালক ও বালিকাদের ১০০/২০০ মিটার দৌড়, লং জাম্প ও হাই জাম্প অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন। এসময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দসহ উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধর প্রমুখ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.