মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ঐতিহ্যবাহী হালুয়াঘাট প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত নির্বাচনের মাধ্যমে হালুয়াঘাট প্রেসক্লাব কার্যালয়ে বসে ওই কমিটি গঠন করা হয়। নির্বাচনে আনন্দ টিভি প্রতিনিধি ওমর ফারুক সুমন সভাপতি ও কালবেলা প্রতিনিধি জুলফিকার আলী জুলমত সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র প্রভাষক সুলতান আহমেদ। ২ বছর মেয়াদি ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি লুৎফর রহমান সায়েম (সাপ্তাহিক পরিধি), যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিশু (কালের কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক এম. এ. খালেক (এশিয়ান টিভি), দপ্তর সম্পাদক সাইদুর রহমান রাজু (বাংলাদেশ প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক এম. এ. মালেক (চ্যানেল এস), শিক্ষা ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ওমর ফারুক আকাশ (ভোরের ডাক), কার্যকরী সদস্য খালেদ আহমদ শামসুল আলম পনির (সংগ্রাম), মো. দেলোয়ার হোসেন (আমজনতার কথা) ও শেখ খালেদ উজ্জামান আউলিয়া (দেশকাল)।
নির্বাচিত এসব সাংবাদিক নেতৃবৃন্দকে বিভিন্ন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।