আজ
|| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি
হালুয়াঘাটে সাবেক জেলা পরিষদ সদস্য মহিলা আওয়ামী লীগ নেত্রী শিমুল গ্রেফতার
প্রকাশের তারিখঃ ৪ জানুয়ারি, ২০২৫
নিজস্ব সংবাদদাতা :
ময়মনসিংহের হালুয়াঘাটে সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী আছমাউল হুসনা শিমুলকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) জয়িতা বিপণীর সামনে থেকে হালুয়াঘাট থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
জানা যায়, তার বিরুদ্ধে জুলাই আগস্টে সংঘটিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নাশকতা মামলা রয়েছে। হালুয়াঘাট থানার ওসি আবুল খায়ের সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আপডেট :
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেত্রী শিমুলকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.