আজ
|| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
ফুলপুরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
প্রকাশের তারিখঃ ৪ জানুয়ারি, ২০২৫
নিজস্ব সংবাদদাতা :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুলপুর উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাদি আকন্দ সানোয়ারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধাঅ্যাড. আবুল বাসার আকন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উত্তর জেলা বিএনপির সদস্য এমদাদ হোসেন খান, উত্তর জেলা বিএনপির সদস্য কুদরত আলী, উত্তর জেলা বিএনপির সদস্য আমজাদ সরকার, ৪নং সিংহেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম তালুকদার, উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান, উপজেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম, পৌর কৃষক দলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল প্রমুখ। এসময় উপজেলা ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.