• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

ফুলপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা

Reporter Name / ৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫

নিজস্ব সংবাদদাতা :

ময়মনসিংহের ফুলপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি)  উপজেলার ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে জনসচেতনতামূলক এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় মাত্রাতিরিক্ত শব্দদূষণের দায়ে সড়ক পরিবহন আইন ২০১৮ -এ ৫টি পরিবহনকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

তাছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন আইন ২০১৮ কর্তৃক নির্ধারিত বিধিসমূহ মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।

মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা  এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক। এসময় ফুলপুর থানা পুলিশ ও ছাত্র প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা