নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহের ফুলপুরে ১লা জানুয়ারি ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর দিন হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলা শহরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে নেতৃত্ব দেন ও উপস্থিত ছিলেন, ফুলপুর পৌর বিএনপি নেতা শরিফুল ইসলাম রুবেল, জেলা ছাত্রদলের সহসভাপতি একেএম আরিফুল হক ও মোশারফ হোসেন, জেলা যুবদলের সদস্য ওয়াহেদুজ্জামান মিঠুন, সাদেকুল হক, ফুলপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান হীরা, সদস্য সচিব আরিফুল হক, পৌর ছাত্রদলের সদস্য সচিব হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব অনিক, পৌর জিসাসের সভাপতি আবুল হাসান, উপজেলা জিসাসের সভাপতি আসাদুল্লাহ, সদস্য সচিব সোহাগ সরকার, যুব নেতা বিল্লাল, আবদুল্লাহ, সিদ্দিক, মাইনুদ্দিন, ইব্রাহীম, আশিক, সাইফ, মুস্তাকিম, রুবেল, সোহেল, রোমান, মিনহাজ, রাহাত, সামসুল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ১লা জানুয়ারি ফুলপুর পৌর শহরের বিভিন্ন স্থানে বিএনপি নেতা তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, বিএনপি নেতা সাবেক মেয়র আমিনুল হক ও বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান রুকনের নেতৃত্বে সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা মরহুম আব্দুল মতিন মতির মার্কেটে ও পৌর শহরের বিভিন্ন দোকান পাটে হামলা-ভাঙচুরসহ দেশীয় অস্ত্র প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু বিচার দাবি করেন।