• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সম্মেলন জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন

তারাকান্দায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Reporter Name / ৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫

নিজস্ব সংবাদদাতা :
ময়মনসিংহের তারাকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।র‌্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ বাজার ব্রিজের সামনে গিয়ে শেষ হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) আবু ওয়াহাব আকন্দ। অনুষ্ঠান উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ.কে.এম এনায়েত উল্লাহ কালাম, ময়মনসিংহ দক্ষিণ বিএনপির আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, তারাকান্দা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ.এইচ.এম জুয়েল, দেলোয়ার হোসেন, আবু সাঈদ সরকার, মোবারক হোসেন, কলেজ ছাত্রদলের সদস্য সচিব মামুন ফকির প্রমুখ। প্রধান অতিথি আবু ওয়াহাব আকন্দ জুলাইয়ে ছাত্রজনতার গণঅভ্যুত্থানসহ বিগত ১৫ বছরের গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, ছাত্র নেতাকর্মীদের অগ্রণী সাহসী ভূমিকা জাতি চিরদিন স্মরণ রাখবে। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার পতন আন্দোলনের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। পরিপূর্ণ বিজয় অর্জন না হওয়া পর্যন্ত নেতাকর্মীদেরকে সতর্কভাবে রাজপথে থাকতে হবে।
মোতাহার হোসেন তালুকদার বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে ১৫ বছর ধরে লড়াই করছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ আন্দোলনে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করেছে।
তিনি আরও বলেন, সকলে মিলে এই দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছি। সকলে মিলেই আমরা দেশকে গণতন্ত্রে রুপান্তর করবো। কোন ফাঁদে পা দেওয়া যাবে না। আমরা সরকারের কাছে অতিদ্রুত সংস্কারপূর্বক নির্বাচনের দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা