মো. আব্দুল মান্নান :
বাংলাদেশ জাতীয় ইমাম পরিষদ, ময়মনসিংহের ফুলপুর উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় আর রাইয়্যান জামে মসজিদের নিচ তলায় ২৫ সদস্য বিশিষ্ট ওই কার্যকরী কমিটি গঠন করা হয়।

এর আগে ফুলপুর ইমাম পরিষদ নামে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বিলুপ্ত ঘোষণা করেন কমিটির সভাপতি ছনকান্দা বাজার জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মুহিউদ্দীন।

এসময় বাংলাদেশ জাতীয় ইমাম পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি জেলখানা জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আব্দুল কাদির, ফুলবাড়িয়া মডেল মসজিদের ইমাম সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা আশরাফুল আলম, ফুলপুর আদর্শ মাদরাসার মহাপরিচালক মাওলানা আবু রায়হান মক্কী প্রমুখ উপস্থিত ছিলেন।
ছনকান্দা বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুহিউদ্দীনকে সভাপতি, আর রাইয়্যান জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা নোমান সিদ্দিকীকে সাধারণ সম্পাদক, মাওলানা আবু কাউছারকে সাংগঠনিক সম্পাদক ও হাফেজ মাওলানা শরীফুল ইসলামকে অর্থ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কর্যকরী কমিটি গঠন করা হয়। কমিটি অনুমোদন পেলে বাকিদের নামও প্রকাশ করা হবে।