মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৩০ ডিসেম্বর) আমুয়াকান্দা গোহাটায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা সামাজিক সাংস্কৃতিক জাসাসের আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম শফিক, সহ সভাপতি আবুল কাশেম তালুকদার, মাহমাদুল হাসান মুন্না, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সাবেক মেয়র ফুলপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আমিনুল হক, ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হেলো, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মোস্তফা, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও জাসাসের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা সামাজিক সাংস্কৃতিক জাসাসের আহ্বায়ক এখলাস উদ্দিন। সঞ্চালনা করেন ফুলপুর পৌর সামাজিক সাংস্কৃতিক জাজাসের আহ্বায়ক মাসুদ মিয়া, ফুলপুর পৌর সামাজিক সাংস্কৃতিক জাসাসের সদস্য সচিব সিদ্দিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক সোহাগ মিয়া প্রমুখ।