• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল

ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ৪৭ দিনের কর্মসূচি ঘোষণা

Reporter Name / ১১৩ Time View
Update : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

মো. আব্দুল মান্নান :

তারুণ্যের উৎসব ২০২৪ উদযাপন উপলক্ষে ৪৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রশাসন। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক এ কর্মসূচি ঘোষণা করা হয়। এ উপলক্ষে সোমবার (৩০ ডিসেম্বর) ফুলপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফুলপুর উপজেলা প্রশাসন এর আয়োজন করে। র‍্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। এর আগে উপজেলা সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, তারাকান্দা আর্মি ক্যাম্পের দায়িত্বশীল কর্মকর্তা মেজর আব্দুল্লাহ মো. ইবরাহীম, ফুলপুর ওসি আব্দুল হাদি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবীর, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তারেক আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক , ছাত্র প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি প্রমুখ। এসময় তারা তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে যে সকল কর্মসূচি ঘোষণা করা হয় তা নিয়ে আলোচনা করেন। ৪৭ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে, ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল, ভলিবল ও সাঁতারসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সফল ব্যক্তির গল্প, দুর্নীতি প্রতিরোধ, শব্দ দূষণ, পরিষ্কার পরিচ্ছন্নতা, প্লাস্টিকের বিকল্প, নতুন তরুণরা যে রকম বাংলাদেশ দেখতে চায় ইত্যাদি। একেকদিন এরকম একেক ধরনের কর্মসূচি পালন করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা