• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি বাশুয়া কবিরপুর মাদরাসার সভা ৮ জানুয়ারি, আল্লামা মামুনুল হকসহ আসছেন দেশি-বিদেশি শীর্ষ উলামায়ে কেরাম ঝালকাঠির কাঠালিয়ায় হিফজুল কুরআন ও আজান প্রতিযোগিতা ফুলপুরে জামিয়া দারুল আরকাম মহিলা মাদরাসায় খতমে বুখারী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল

বেদেদের মাঝে কম্বল বিতরণ করলেন ফুলপুর ইউএনও

Reporter Name / ৭৯ Time View
Update : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

মো. আব্দুল মান্নান :

বেদেদের মাঝে কম্বল বিতরণ করলেন ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা। রবিবার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে ফুলপুর সরকারি কলেজ রোডে সাবেক ইউপি চেয়ারম্যান একেএম তোফাজ্জল হকের বাড়ির সামনে খরিয়া নদীর তীরে ঝুপড়িতে গিয়ে তিনি ১৬টি বেদে পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।

এসব বেদেরা ঢাকার বিক্রমপুর ও মুন্সিগঞ্জ থেকে এসে এখানে অস্থায়ী তাবুতে শীতে কষ্ট করে আসছিল। পরে বাংলাদেশ প্রতিদিনের ফুলপুর প্রতিনিধি মো. আব্দুল মান্নান ওই এলাকা পরিদর্শন করে একটি ভিডিও পাবলিশ করলে বিষয়টি ফুলপুর ইউএনওর নজরে আসে। এরপর তিনি সরেজমিন গিয়ে তাদের মাঝে এসব কম্বল বিতরণ করেন। সরকারি এ সহায়তা পেয়ে তারা খুবই খুশি বলে জানান আবাবিল নামে একজন বেদে।

কম্বল বিতরণের সময় ইউএনওর সাথে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা