• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
নদী-নালা খাল জলাধার খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাস-সিএনজি সংঘর্ষ : ঈদে বাড়ি ফেরা হলো না পুলিশ পুত্রের ময়মনসিংহ জেলা পরিষদের নতুন প্রশাসক প্রিন্স, বিভিন্ন মহলের অভিনন্দন আসুন, শবে কদরে বেশি বেশি ইবাদত করি ও মানবকল্যাণে কাজ করি — প্রধানমন্ত্রী “বেগম খালেদা জিয়া রাহ্.-কে যেমন দেখেছি (পর্ব -১) বন্ধ হয়ে পড়ে থাকা পত্রিকা ‘বাংলাদেশ প্রতিদিন’ আজ দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক চারিত্রিক সার্টিফিকেট ইমামদের নিকট থেকে নেওয়ার আইন দাবি করলেন চরমোনাইর পীর প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি যদি দায়িত্ব পালন করেন তাহলে সমস্যা থাকার কথা না — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ

ফুলপুরে আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করলেন ইউএনও সাদিয়া ইসলাম সীমা

Reporter Name / ১১৭ Time View
Update : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ছনধরা ইউনিয়নের হরিনাদী পশ্চিম পাড়া গ্রামে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা।

আজ শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি ওই আগুনে পুড়া বাড়িটি পরিদর্শন করেন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, ছনধরা ইউনিয়ন প্রশাসক উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাথমিকভাবে ৬টি কম্বল দিয়েছেন। এছাড়া ক্ষতিগ্রস্তের প্রতিবেদন জেলায় পাঠানোসহ আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, ২৭ ডিসেম্বর জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার ১০৬তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে বয়ান শুনতে যাচ্ছিলেন উপজেলার ছনধরা ইউনিয়নের হরিণাদী পশ্চিম পাড়া গ্রামের মৃত ইউসুফ মাস্টারের দ্বিতীয় ছেলে মফিজুল ইসলাম। পরে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ফুলপুর বাসস্ট্যান্ড পর্যন্ত গেলে বাড়ি থেকে আগুন লাগার দুঃসংবাদ আসে তার নিকট। তাৎক্ষণিক ফিরে গিয়ে দেখেন পুড়ে তার সব শেষ।  নগদ ৫ লাখ টাকাসহ হাফ বিল্ডিংয়ের সকল মালামাল, স্বর্ণের গয়নাপাতি, ধান-চাল, থালবাসুন, খাট, শো-কেস, আলমারি, বড় ফ্রিজ দুইটি, শীতবস্ত্র রাখার বড় ট্রাংকসহ মোট ৯টি কক্ষের সব পুড়ে ভস্ম হয়ে যায়। তবে শারীরিক বা জানের কারো কোন ক্ষয়ক্ষতি হয়নি।

ফুলপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ লুৎফর রহমান বলেন, অনুমান করা হচ্ছে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা