• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

বালিয়া সভা শুনতে যাচ্ছিলেন মফিজুল, ঘরে আগুন লাগার কথা শুনে ফিরে গিয়ে দেখেন সব শেষ

Reporter Name / ১০৪ Time View
Update : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার ১০৬তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে বয়ান শুনতে যাচ্ছিলেন উপজেলার ছনধরা ইউনিয়নের হরিণাদী পশ্চিম পাড়া গ্রামের মৃত ইউসুফ মাস্টারের দ্বিতীয় ছেলে মফিজুল ইসলাম।

২৭ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ফুলপুর বাসস্ট্যান্ড পর্যন্ত গেলে বাড়ি থেকে আগুন লাগার দুঃসংবাদ আসে। তাৎক্ষণিক ফিরে গিয়ে দেখেন তার সব শেষ। মূহুর্তের মধ্যে আগুন লেগে নগদ ৫ লাখ টাকাসহ জীবনের ভালবাসা দিয়ে তিল তিল করে গড়ে তোলা হাফ বিল্ডিংয়ের সকল মালামাল, অল্প অল্প করে জুড়ানো স্বর্ণের গয়নাপাতি, ধান-চাল, থালবাসুন, খাট, শো-কেস, আলমারি, বড় ফ্রিজ দুইটি, শীতবস্ত্র রাখার বড় ট্রাংকসহ মোট ৯টি কক্ষের সব পুড়ে ভস্ম হয়ে যায়। তবে আলহামদুলিল্লাহ, শারীরিক বা জানের কারো কোন ক্ষয়ক্ষতি হয়নি।


আগুন লাগার কথা শুনে ফুলপুর ফায়ার সার্ভিসের কর্মীরা রওনা করে গিয়েছিলেন কিন্তু উনারা পৌঁছার আগেই সব শেষ। অনুমান করা হচ্ছে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে ছনধরা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান বলেন, ঘটনাটি শুনেছি। স্থানীয় ইউপি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া সার্বিক খোঁজ খবর নেওয়ার জন্য অফিস সহকারী ফরহাদকে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা