আজ
|| ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
ফুলপুরে মালিঝি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা
প্রকাশের তারিখঃ ২৬ ডিসেম্বর, ২০২৪
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে সিংহেশ্বর ইউনিয়নের মালিঝি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুকের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। এসময় ঘটনাস্থলে ড্রেজার ও অপরাধীদের কাউকে পাওয়া যায়নি। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কেটে পড়ে ওরা। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সাধারণ জনতাকে সতর্ক করা হয় ও ভবিষ্যতে এ ধরনের কার্যরোধে সহযোগিতার আহ্বান জানানো হয়। অভিযান পরিচালনায় ফুলপুর থানা পুলিশ সহযোগিতা করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.