• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সম্মেলন জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন

ফুলপুরে ২৯ কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে মাদক কারবারি আটক

Reporter Name / ৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ২৯ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ র‌্যাব-১৪-এর হাতে হেলাল উদ্দিন (৪৬) নামে এক মাদক কারবারি আটক হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে ফুলপুর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হেলাল শেরপুর জেলার নকলা উপজেলার মধ্যকায়দা গ্রামের মৃত আব্দুল হাইয়ের পুত্র।
র‌্যাব-১৪ জানায়, র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ধানভর্তি একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট, ১৮-৫০৫৮) সন্দেহ হলে এতে তল্লাশি চালানো হয়। পরে ওই ট্রাক থেকে ২৯ কেজি ৪০০ গ্রাম গাঁজা জন্দ করাসহ মাদক কারবারি হেলালকে আটক করে ফুলপুর থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাদি জানান, ২৯ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ধানভর্তি ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। আর আসামির বিরুদ্ধে ফুলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা