আবুল হাশেম :
ময়মনসিংহের ধোবাউড়ায় ভারতীয় ২০ বোতল মদসহ আব্দুর রহমান (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল-আলম ও সহকারী পুলিশ সুপার (হালুায়াঘাট সার্কেল) সাগর সরকারের দিক নির্দেশনায় ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুনের সার্বিক তত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এস আই মিলন মিয়া, এএসআই ইমদাদুল হক, এএসআই সুমনুর রহমান অংশ নেন।
জানা যায়, রাত্রিকালীন অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম সোহাগীপাড়া থেকে তাকে আটক করা হয়। এসময় তার ঘর হতে ২০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এ বিষয়ে ওসি জানান আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।