মো. আব্দুল মান্নান :
উদলা গায়ে থাকা বেদে শিশুরা ও তাদের অভিভাবকবৃন্দ শীতবস্ত্র চায় সরকারের নিকট।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে ময়মনসিংহের ফুলপুর পৌরসভার সরকারি কলেজ রোডে তফাজ্জল চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন খরিয়া নদীর তীরে তাদের তাবু পরিদর্শনে গেলে তারা এ দাবি জানান।

আজ থেকে ৪-৫ দিন আগে ঢাকার বিক্রমপুর থেকে তারা এ এলাকায় এসে তাবু গাড়ে। কথা বলে জানা যায়, তারা সাপের খেলা দেখায়। পাড়ায় পাড়ায় গিয়ে তাবিজ কবজ বিক্রি করে। রসবিষ বের করে। ঝাড়ফুঁক দেয়।
ওদের বাচ্চারা উদলা গায়ে থাকে। ভাল কাপড় তো দূরে থাক শীত নিবারণের পর্যাপ্ত কাপড়ও অনেকের নেই। আজ সকালে ময়মনসিংহ শহরে যাওয়ার পথে ময়মনসিংহ ব্রিজের উত্তর পূর্ব পাশেও বেদেদের ঝুপড়ি চোখে পড়ে।
সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, ওদের পাশে শীতবস্ত্র, খাবার বা কোন আর্থিক সহায়তা নিয়ে দাঁড়ানো যায় কি না, ভেবে দেখলে ভাল হয়।