আজ
|| ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
ফুলপুরে ঐতিহ্যবাহী বালিয়া মাদরাসার ১০৬তম বড়সভার প্রস্তুতি পরিদর্শন ও কম্বল বিতরণ
প্রকাশের তারিখঃ ২৫ ডিসেম্বর, ২০২৪
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার ১০৬তম বড়সভার (২৭ ডিসেম্বর) প্রস্তুতি পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা সঙ্গীয় অফিসারদের নিয়ে আজ বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে ওই সভার প্রস্তুতি পরিদর্শন করেন ও গরিব অসহায় শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন।

এসময় সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এর আগে ইউএনও মাদরাসায় গিয়ে পৌঁছলে মাদরাসার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা ফজলুল করিম তাকে স্বাগতঃ জানান ও কম্বল বিতরণের সময় তার সাথে উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.