আজ
|| ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
মসজিদ-মাদরাসায়, হাসপাতালে ও পথচারীদের মাঝে ফুলপুর ইউএনওর শীতবস্ত্র বিতরণ
প্রকাশের তারিখঃ ২৪ ডিসেম্বর, ২০২৪
মো. আব্দুল মান্নান :
গত কদিন ধরে ময়মনসিংহের ফুলপুরে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় বিভিন্ন মাদরাসায়, এতিমখানায়, হাসপাতালে ও পথচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ফুলপুর ইউএনও সাদিয়া ইসলাম সীমা।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকারকে সাথে নিয়ে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণে বের হন ইউএনও।

আমুয়াকান্দা বাজার আবাসিক হিফজখানায় গিয়ে শিক্ষক শিক্ষার্থীদের খোঁজ খবর নেন ও তাদের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় আমুয়াকান্দা বাজার জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মেরাজুল হক উপস্থিত ছিলেন।

কম্বল বিতরণের সময় ইমাম সাহেবকে সাথে নিয়ে শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন ইউএনও। এছাড়া দিউ সাইয়্যেদেনা উমর ফারুক (রা.) আবাসিক মাদরাসাসহ বিভিন্ন মাদরাসায়, এতিমখানায়, হাসপাতালে ও পথচারী শীতার্ত দুস্থ মানুষের মাঝে সরকারি সহায়তা হিসেবে কম্বল বিতরণ করেন ইউএনও সাদিয়া ইসলাম সীমা। জানা যায়, তিনি পর্যায়ক্রমে উপজেলার সব জায়গায়ই গরিবদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করবেন, ইনশাআল্লাহ।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.