• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

মসজিদ-মাদরাসায়, হাসপাতালে ও পথচারীদের মাঝে ফুলপুর ইউএনওর শীতবস্ত্র বিতরণ

Reporter Name / ৮৭ Time View
Update : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
গত কদিন ধরে ময়মনসিংহের ফুলপুরে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় বিভিন্ন মাদরাসায়, এতিমখানায়, হাসপাতালে ও পথচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ফুলপুর ইউএনও সাদিয়া ইসলাম সীমা।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকারকে সাথে নিয়ে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণে বের হন ইউএনও।

আমুয়াকান্দা বাজার আবাসিক হিফজখানায় গিয়ে শিক্ষক শিক্ষার্থীদের খোঁজ খবর নেন ও তাদের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় আমুয়াকান্দা বাজার জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মেরাজুল হক উপস্থিত ছিলেন।

কম্বল বিতরণের সময় ইমাম সাহেবকে সাথে নিয়ে শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন ইউএনও। এছাড়া দিউ সাইয়্যেদেনা উমর ফারুক (রা.) আবাসিক মাদরাসাসহ বিভিন্ন মাদরাসায়, এতিমখানায়,  হাসপাতালে ও পথচারী শীতার্ত দুস্থ মানুষের মাঝে সরকারি সহায়তা হিসেবে কম্বল বিতরণ করেন ইউএনও সাদিয়া ইসলাম সীমা। জানা যায়, তিনি পর্যায়ক্রমে উপজেলার সব জায়গায়ই গরিবদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করবেন,  ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা