মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ পালন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জানা যায়, সাধারণত: ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস ও ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস পালন করা হয়। কিন্তু এবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে দিবসটি আজ পালন করা হয়েছে। এ উপলক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রবাসী সেবা সপ্তাহ পালন করা হয়। এর অংশ হিসেবে ভাইটকান্দি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এ বছর ১৮ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা, বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এ এস এম আনোয়ার হোসেন। এছাড়া ইউপি সচিব নজরুল ইসলাম, ইউপি সদস্য সৈয়দ আশরাফুল আলম, মিজানুর রহমান, ছাত্র প্রতিনিধি মমিনুল হক, ইটালী প্রবাসী জাহাঙ্গীর আলম, প্রবাসী পরিবারের সদস্য মোখলেছুর রহমান, আব্দুল মালেক মাস্টার, শাহনাজ বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।