মো. আব্দুল মান্নান :
টঙ্গী বিশ্ব ইজতিমা ময়দানে ১৮ ডিসেম্বর দিবাগত গভীর রাতে ঘুমন্ত ও ইবাদতরত আলেম-উলামা ও তাবলীগী সাথীদের উপর খুনী সাদপন্থী কর্তৃক বর্বরোচিত সন্ত্রাসী হামলা ও হত্যার দ্রুত বিচার এবং তাদের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ময়মনসিংহ আঞ্জুমান ঈদগাহ ময়দানে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর আয়োজনে মহাসম্মেলন অনুষ্ঠিত।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় এতে আলোচনা সভা শুরু হয়। সম্মেলনে স্বাগত: বক্তব্য রাখেন, মাওলানা আবুল কালাম আজাদ। এরপর ধারাবাহিকভাবে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা কাজী আবুল হাসান, পাটগুদাম মসজিদের ইমাম, মিফতাহুল উলূমের মুহাদ্দিস মাওলানা নুরুজ্জামান, বালিয়া মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আনোয়ার হোসেন, ফুলপুর আদর্শ মাদরাসার মহাপরিচালক মাওলানা আবু রায়হান, মাওলানা শেখ ফিরোজ আহমাদ, মাওলানা সাদিকুর রহমান রাশিদ, মাওলানা নুসরাত আহমাদ ফারুকী, তারানা পাঠ করেন হাফেজ তানভীর, ফুলপুর জামিয়া গিয়াছ উদ্দিনের মুহতামিম মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, নাসিরাবাদ কলেজের শিক্ষক কামরুল ইসলাম, ময়মনসিংহ মহাবিদ্যালয়ের শিক্ষক নাঈম, মাওলানা রশিদ আহমাদ ফিরদাউস, ত্রিশালের মাওলানা আশরাফ, বিএনপি নেতা শেখ আমজাদ আলী প্রমুখ।