আজ
|| ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির নেতা সোহাগ আরেফীনের বাবা আর নেই, জানাজা বাদ যুহর
প্রকাশের তারিখঃ ২৩ ডিসেম্বর, ২০২৪
মো. আব্দুল মান্নান :
বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি) -এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সাংবাদিক সোহাগ আরেফীনের বাবা সাবেক নৌ কর্মকর্তা আতিকুর রহমান (৮৫) আর নেই। রবিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
উনার বাসা চট্টগ্রাম হালি শহরের বি-ব্লকে। রোড নাম্বার ০২, লাইন নং ১৬ আর বাসা নং ০৯/১১। ব্যক্তি জীবনে তিনি খুবই আল্লাহওয়ালা একজন মানুষ ছিলেন। নামাজী ছিলেন। সুন্নাতের অনুসারী ছিলেন। উনার নামাজে জানাজা আজ সোমবার (২৩ ডিসেম্বর) বাদ যুহর বি ব্লকের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ গ্রহণের জন্য সোহাগ আরেফীনসহ পরিবারের সদস্যরা সকলের প্রতি বিনীত আহ্বান জানিয়েছেন।
এদিকে, সাংবাদিক নেতা সোহাগ আরেফিনের বাবার মৃত্যুতে বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)সহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এছাড়া শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। আল্লাহ তায়ালা যেন উনাকে জান্নাতে আলা মাক্বাম দান করেন এবং তার পরিবারের সদস্যদের এ শোক সইবার তাওফীক দান পারেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.