মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের তারাকান্দায় মতবিনিময় করেছেন ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোমায়রা, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ -এর উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল হান্নান, বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সুশীল সমাজের সদস্যবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মতবিনিময় সভার আগে জেলা প্রশাসক মুফিদুল আলম উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মাণাধীন জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন ও তারাকান্দা থানা এবং উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এর আগে জেলা প্রশাসক মুফিদুল আলম তারাকান্দায় এসে পৌঁছলে উপজেলা প্রশাসন ও বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদারসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।