• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল

ফুলপুরে সহোদরা দুই বোন নিখোঁজ, থানায় জিডি

Reporter Name / ১০৬ Time View
Update : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে নুপুর আক্তার (১২) ও নুসরাত জাহান মিম (৬) নামে সহোদরা দুই বোন নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়ি থেকে তারা নিখোঁজ হয়। তারা উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের সুতারকান্দি গ্রামের শরিফুল ইসলামের কন্যা। জানা যায়, ১২ ডিসেম্বর সকাল সাড়ে ৮টার দিকে তারা বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরে দুপুর ১২টার দিকে টের পেয়ে আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। নুপুর ৬ষ্ঠ শ্রেণির ও মিম প্রথম শ্রেণির ছাত্রী। তাদের কোথাও না পেয়ে ১৩ ডিসেম্বর ফুলপুর থানায় একটি জিডি (নং ৭০৫) করা হয়েছে। কেহ তাদের সন্ধান পেয়ে থাকলে তাদের বাবার এই ০১৭৯০৪৮৬৮৮৮ নাম্বারে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে  ফুলপুর থানার ওসি আব্দুল হাদি বলেন, তাদের উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা