• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমানের বাবা আর নেই ‘আয়ুব আলী খোকন একজন আদর্শ শিক্ষক ছিলেন, যতগুলো গুণ থাকা দরকার তার মধ্যে সবই ছিল’ ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের নির্বাচনি পথসভা বিএনপি নেতার বিরুদ্ধে দাঁড়ি ধরে হেনস্তার অভিযোগ : প্রশাসনিক তদন্ত দাবি মিছিলের শহরে পরিণত হয়েছিল ফুলপুর পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন স্যার আর নেই বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত

ফুলপুরে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

Reporter Name / ১০০ Time View
Update : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, সমাবেশ ও কেক কাটা হয়েছে। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় ফুলপুর উপজেলা ও পৌর কৃষক দলের উদ্যোগে গ্রীণ রোড থেকে র‍্যালিটি শুরু হয়।

এরপর গোল চত্বর, বাসস্ট্যান্ড, আমুয়াকান্দা ব্রিজ, কলেজ রোড মোড়, হাসপাতাল ও বালিয়া মোড়সহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপর এক পথসভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে দলে দলে মিছিল সহকারে নেতাকর্মীরা গ্রীণ রোডে এসে সমবেত হয় এবং কেক কেটে সবাইকে মিষ্টিমুখ করানো হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাসার আকন্দ। এতে সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম। এসময়  উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান তালুকদার ও পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান মানিকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, ফুলপুর পৌর কৃষক দলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান মানিক প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা