মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে বেগম রোকেয়া দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজন করে।
এ উপলক্ষে আজ সোমবার (৯ ডিসেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি ফুলপুর পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, উপজেলা কৃষি অফিসার ফারুক আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।