• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি বাশুয়া কবিরপুর মাদরাসার সভা ৮ জানুয়ারি, আল্লামা মামুনুল হকসহ আসছেন দেশি-বিদেশি শীর্ষ উলামায়ে কেরাম ঝালকাঠির কাঠালিয়ায় হিফজুল কুরআন ও আজান প্রতিযোগিতা ফুলপুরে জামিয়া দারুল আরকাম মহিলা মাদরাসায় খতমে বুখারী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল

৯ ডিসেম্বর ফুলপুর মুক্ত দিবস উদযাপন 

Reporter Name / ৮৭ Time View
Update : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
৯ ডিসেম্বর ফুলপুর মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে শুরু হয়ে  র‍্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, উপজেলা কৃষি অফিসার ফারুক আহাম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবীর,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধর, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম প্রমুখ।
অপরদিকে, উপজেলা যুবদলের উদ্যোগে এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি ফুলপুর সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর আমুয়াকান্দা নতুন ব্রিজে এক আলোচনা সভায়  মিলিত হয়। এতে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি একেএম আরিফুল হক,  ফুলপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক  মিজানুর রহমান হীরা, সহসভাপতি ৮নং ওয়ার্ড ছাত্রদল এএইচ হৃদয় খান তাজিন, সহসভাপতি জুনাইদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা