• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই

হালুয়াঘাটে জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা শাখার  কমিটি গঠন

Reporter Name / ১৩৫ Time View
Update : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের হালুয়াঘাটে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হালুয়াঘাট উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (৮ ডিসেম্বর) হালুয়াঘাট অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে মাঝিয়াইল মাদরাসার মুহতামিম আল্লামা নূর হোসাইনের সভাপতিত্বে ও মাওলানা সাজিদুর রহমানের সঞ্চালনায় হালুয়াঘাট উপজেলা জমিয়তের কাউন্সিল অধিবেশনে এ কমিটি ঘোষণা করা হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জমিয়তের সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতী জাকির হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহিল বাকী,
ফুলপুর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আবু রায়হান, তারাকান্দা উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা খাইরুল ইসলাম মন্ডল প্রমুখ।

 

এছাড়াও জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম৷ ও বিভিন্ন দায়িত্বশীলরা এতে উপস্থিত ছিলেন। অধিবেশনে আল্লামা নূর হোসাইনকে সভাপতি, মাওলানা নূরুল হুদাকে সাধারণ সম্পাদক ও মাওলানা আব্দুল মুনাঈমকে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা কমিটি ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটি পরে করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা