মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের ৯ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকাল ৩টায় পৌরসভার শেরপুর রোডে হাজী কমিউনিটি সেন্টারে আয়োজিত দাওয়াতি মাহফিলে ওই কমিটির ঘোষণা দেওয়া হয়।

ঘোষণা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন। সমন্বয় কমিটির সদস্যরা হলেন, জামিয়া গিয়াছ উদ্দিন (রহ.)-এর মুহতামিম মুফতি আজীমুদ্দীন শাহ জামালী, মাওলানা আব্দুল মালেক, মাওলানা এনামুল হাসান, মাওলানা আবুল কাসেম, হাজী আব্দুল কাদির, হারুন অর রশীদ, শাহ আমজাদ, মাওলানা জুবায়ের ও ফুলপুর উপজেলা যুব মজলিসের সভাপতি মাওলানা শামসুল হক। উনারা জেলা কমিটির সাথে যোগাযোগ করে আসছে জানুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
এর আগে ‘ধর্ম বর্ণ ভিন্নমত, সবার জন্য খেলাফত, হয়তো খেলাফত, নয়তো শাহাদাত’ প্রতিপাদ্যকে সামনে রেখে মুফতী আজীমুদ্দীন শাহ জামালীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, বিশেষ অতিথি বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরের সহসভাপতি মুফতী মুহাম্মদ উল্লাহ, গোদারিয়া মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা আবুল কাসেম, বায়তুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা সাইফুল ইসলাম, উপজেলা যুব মজলিসের সভাপতি মাওলানা শামসুল হক, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শাব্বির আহমাদ, পৌর শাখার সভাপতি হাফেজ মাওলানা আহমাদুল হক তামিম, তারাকান্দা যুব মজলিসের সভাপতি মাওলানা মোফাজ্জল হক, হালুয়াঘাট উপজেলা যুব মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সালাম, ফুলপুর উপজেলা ছাত্র মজলিসের সদস্য হাফেজ সাদেকুল ইসলাম প্রমুখ।