মো. আব্দুল মান্নান :
সরকারি পুরাতন গাছ না কাটায় রাজস্ব হারাচ্ছে সরকার।
ময়মনসিংহের ফুলপুরসহ দেশের বিভিন্ন জায়গায় ভেঙে পড়ছে পুরান গাছ। এতে কোথাও কোথাও প্রাণহানির মত ঘটনাও ঘটছে। গত কয়েক মাস আগে ফুলপুরে পুরাতন ডাকবাংলা এলাকায় সি এন্ড বি’র একটি মরা গাছ এক বৃদ্ধের মাথায় পড়লে মারা যান ওই বৃদ্ধ। তবু কাটা হচ্ছে না এসব গাছ। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।