মো. আব্দুল মান্নান :
বাংলাদেশ দেশের রাজধানী ঢাকার টঙ্গীতে তাবলীগ জামাতের উদ্যোগে ৩ চিল্লার সাথীদের জোড় অনুষ্ঠিত হয়েছে। ২৯ ও ৩০ নভেম্বর এবং ১, ২ ও ৩ ডিসেম্বর ওই জোড় অনুষ্ঠিত হয়। এতে দেশ ও বিদেশের কয়েক লক্ষ উলামায়ে কেরাম এবং তাবলীগ জামাতের সালের সাথী ও তিন চিল্লার সাথীরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহের ফুলপুর উপজেলার সাথীরা সেখানে জায়গা পেয়েছিলেন ২ নং খিত্তার ১৮৩৩ নং খুটি ও আশপাশ এলাকায়। ফুলপুরের প্রায় ৫শ সাথী এতে অংশ নেন। সারা দেশ থেকে অনুমান ৫ লক্ষ সাথী অংশ নিয়েছেন। ৩ ডিসেম্বর সকাল ৯টা ৫ মিনিটের সময় মুনাজাত শুরু হয়ে ৯টা ২৬ মিনিটের সময় মুনাজাতের মাধ্যমে ৫ দিনের জোড় সম্পন্ন হয়।