মো. আব্দুল মান্নান :
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর ফুলপুর উপজেলা শাখার নেতাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ায় ওই শপথ অনুষ্ঠিত হয়। এর আগে ১৬ অক্টোবর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফুলপুর উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয় ।
শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়ার শায়খুল হাদীস আল্লামা এমদাদুল হক দামাত বারাকাতুহুম।
সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেন ফুলপুর আদর্শ মাদরাসার মহাপরিচালক মাওলানা আবু রায়হান, সিনিয়র সহসভাপতি তিলাটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মাকসুদুল আলম ও সাধারণ সম্পাদক গোদারিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আওলাদ হোসাইনসহ ফুলপুর শাখার সকল নেতৃবৃন্দ।