আজ
|| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
ফুলপুরে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ শুরু
প্রকাশের তারিখঃ ৩ ডিসেম্বর, ২০২৪
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে আমন মৌসুম ২০২৪-২৫ অর্থবছরে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় মিলারদের সাথে এক মতবিনিময় সভা ও ধানচাল সংগ্রহ কাজের শুভ উদ্বোধন করা হয়।

ধান চাল সংগ্রহ কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। সংগ্রহ কাজ চলবে ২০২৫ সনের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। জানা যায়, এবার ১৩২০ টাকা মণ দরে ধান ক্রয় করা হচ্ছে। তবে কত মে. টন ক্রয় করা হবে বা চাল কি পরিমাণ সংগ্রহ করা হবে তা বিস্তারিত জানা যায়নি।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন রাইস মিলারসহ উপজেলা খাদ্য কর্মকর্তা আতিকুর রহমান, ওসি এলএসডি রুকনুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শিহাব উদ্দিন খান, ফুড ইনস্পেক্টর শাহরিয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.