মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফুলপুর সাবরেজিস্ট্রার অফিসের দলিল লেখক ফুলপুর পৌরসভার ডাকবাংলায় আঞ্জুমান রোডের বাসিন্দা লিয়াকত আলী সরকার (৫৩)’র জানাজা সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় ইমাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানা যায়, লিয়াকত আলী সরকার গত চার মাস ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। মৃত্যুর সময় তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাজায় ইমামতি করেন উনার ভাতিজা হাফেজ ইমন। জানাজাপূর্ব সমাবেশে কাতুলী এমদাদীয়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা একেএম জালাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কেন্দ্রীয় কৃষকদল নেতা বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি এড. আবুল বাসার আকন্দ, জেলা বিএনপির সদস্য এমদাদ হোসেন খান, জেলা বিএনপির সদস্য আমজাদ হোসেন সরকার, উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান, মরহুমের ভাই আব্দুল মজিদ, মরহুমের বড় ছেলে, মরহুমের সহধর্মিণীর বড়ভাই প্রমুখ।