• শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই আগে যেভাবে নির্বাচন করতেন সে কথা ভুলে যান– জেলা প্রশাসক, ময়মনসিংহ ময়মনসিংহ-২ আসনে বিএনপির পক্ষে ভোট চাইলেন জমিয়তের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ফুলপুরে নির্বাচনকে সামনে রেখে বিশেষ অভিযান, জরিমানা আদায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু করলেন হাতপাখার প্রার্থী মুফতী গোলাম মাওলা ভূঁইয়া ফুলপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেলেন রুবেল মিয়া নির্বাচনি আচরণ বিধি সম্পর্কে ফুলপুরে অবহিতকরণ সভা সুজন ও মতির প্রার্থিতা প্রত্যাহার, ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় প্রার্থী মুফতী মোহাম্মদুল্লাহ চূড়ান্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম ফুলপুরের কৃতি সন্তান আব্দুল ওয়াদুদ আর নেই

তারাকান্দায় বিএনপির দোয়া মাহফিল

Reporter Name / ১৩২ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোসহ বিভিন্ন আন্দোলনে নিহত নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনায় এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতৃবৃন্দের দীর্ঘায়ু ও নেক হায়াত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে তারাকান্দা উত্তর বাজারে ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। এসময় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম তালুকদার, কাজী আব্দুল বাতেন ও শামছুল হুদা তালুকদার, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল, তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল হেকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, শামীম তালুকদার, ইবনে কাসেম মাষ্টার, তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদুল হক মন্ডল, আবুল কালাম আজাদ, আমিনুল ইসলাম, আজাহারুল ইসলাম মন্ডল, তারাকান্দা উপজেলা জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের সভাপতি ডাঃ আনোয়ার রশিদ, তারাকান্দা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ এইচ এম জুয়েল প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা