• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি বাশুয়া কবিরপুর মাদরাসার সভা ৮ জানুয়ারি, আল্লামা মামুনুল হকসহ আসছেন দেশি-বিদেশি শীর্ষ উলামায়ে কেরাম ঝালকাঠির কাঠালিয়ায় হিফজুল কুরআন ও আজান প্রতিযোগিতা ফুলপুরে জামিয়া দারুল আরকাম মহিলা মাদরাসায় খতমে বুখারী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল

ফুলপুরে জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানে আহত ও শহীদদের উদ্দেশ্যে স্মরণ সভা 

Reporter Name / ১০৪ Time View
Update : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানে  আহত ও শহীদদের উদ্দেশ্যে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ফুলপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক,
ওসি আব্দুল হাদি, উপজেলা কৃষি অফিসার ফারুক আহাম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার ফিল্ড সুপার ভাইজার সাদেকুল ইসলাম, উপজেলা জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা আতাউল্লাহ, ছাত্রদল নেতা একেএম আরিফুল হক, ছাত্র প্রতিনিধি জিল্লুর রহমান হৃদয়, লাবীব নাহাদী রাহাত, হিরা, নাঈম মিয়া প্রমুখ।
জানা যায়, ফুলপুরের বিভিন্ন বয়সের শিক্ষার্থীসহ প্রায় ২৬ জন মানুষ আহত হয়েছেন। আর সাইফুল ইসলাম ও আনারুলসহ ৪ জন শহীদ হয়েছেন। আহতরা হলেন, আবু কাউছার (২৪), মোস্তফা (৩৭), সুজন (২৮), জুনাইদ (১৪), জুবায়ের হোসেন জুয়েল (৩৫), সাদ্দাম (১৯), জাহিদ হাসান শান্ত সরকার (৩২), বিল্লাল (৫৩), মাসুদুর রহমান (২৪), রাকিবুল হাসান (২৫), সাকিবুল হাসান পিয়াস (১৪), সাইফুল্লাহ সিদ্দিক (২৪), মেহের আফরোজ তুসি (২১), রুমান হোসেন (২০), নুরুল ইসলাম পারভেজ (৪০), আলমগীর (১৮), আল আমিন (২১), আয়নাল হক (৩৫), তাজুত মিয়া (১৭), কামরুল আহমদ (১৭), মিজান সরকার (৪২), উজ্জ্বল তালুকদার (১৯), আল আমিন (২৪), আরিফুল ইসলাম (১২), সিদ্দিক ও মুদাচ্ছির হোসেন (২৩)।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা