• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সম্মেলন জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন

ভ্রাম্যমান মৃত্তিকা গবেষণাগার ‘যমুনা’র মাধ্যমে ফুলপুরে মাটি পরীক্ষা ও সার সুপারিশ কার্ড বিতরণ

Reporter Name / ৩৭১ Time View
Update : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ভ্রাম্যমান মৃত্তিকা গবেষণাগার ‘যমুনা’র মাধ্যমে ময়মনসিংহের ফুলপুরে মাটি পরীক্ষা ও সার সুপারিশ কার্ড বিতরণ করা হয়েছে।
তিন দিনব্যাপী প্রশিক্ষণশেষে আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে সমাপনী দিনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৫০ জন কৃষককে প্রশিক্ষণশেষে তাদের মাঝে সার সুপারিশ কার্ড বিতরণ করা হয়।

এতে ময়মনসিংহ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. ফারুক আহাম্মেদ।

এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রূপসী ইউনিয়ন প্রশাসক কামরুল হাসান কামুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,

ময়মনসিংহ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ভ্রাম্যমাণ প্রশিক্ষণ টিম লিডার মো. খায়রুল ইসলাম বাশার, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হাছিবুল হক, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আব্দুর রহমান, সাংবাদিক মো. আব্দুল মান্নান, মোস্তফা খান, রূপসীর কৃষক মীর আবু নাঈম, গোদারিয়ার কৃষক নজরুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা