আকবর আলী আহসান :
এই আমার প্রাইমারি স্কুল
যেখানে আমার হাতেখড়ি
আ’মরি তোমায় স্মরি।
তোমারই প্রতিটি কামরায়
বসে থাকতাম আমরা।
প্রথমেই আসতেন মাক্কু স্যার
বেতের আগায় থাকতো ধার
না পারলে পড়া
বলতেন বেঞ্চের উপর দাঁড়া।
পরে আসতেন হোসেন স্যার
সোজা করে তিনার ঘাড়
পড়াইতেন ধারাপাত
না পারলেই কপোকাত।
হাবিব স্যারে পান খেয়ে ঠোঁট করতেন লাল,
মাঝে মাঝে গল্পচ্ছলে হেসে ভাঙতেন গাল।
শেষে আসতেন শামছুল স্যার
ভেলবেটের প্যান্ট পড়ে
সুন্দর করে গল্প করতেন
সারা ঘন্টা ধরে।
টিফিনে খেলতাম গোল্লাছুট
তাতে একবার কাটলো ঠোঁট
একবার ভাঙলো বাম হাত
আরেকবার ডান
বাড়িতে এলে খুব করে কানে খেতাম টান।
দেখতে দেখতে কেটে গেলো
পাঁচটি বছর শেষে
ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে
ফিরলাম বীরের বেশে।
এখনো স্বপ্নের মাঝে ঐ মাঠে খেলি
সজাগ হয়ে সকাল থেকেই জীবনের
ভেলা ঠেলি।
* কবি সহযোগী অধ্যাপক, রসায়ন বিভাগ
আনন্দ মোহন সরকারি কলেজ, ময়মনসিংহ।