মো. আব্দুল মান্নান :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে ময়মনসিংহের ফুলপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২২ নভেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার ৬নং পয়ারী ইউনিয়নে স্কুল মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়। ৬নং পয়ারী ইউনিয়ন বিএনপি ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠন এর আয়োজন করে।

৬নং পয়ারী ইউনিয়ন বিএনপি নেতা ৬নং পয়ারী ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান, কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র ১নং সদস্য, বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব এড. আবুল বাসার আকন্দ।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এমদাদ হোসেন খান, উত্তর জেলা বিএনপির সদস্য আমজাদ সরকার, উত্তর জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম তালুকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাদী আকন্দ (সানোয়ার) প্রমুখ।