অনলাইন ডেস্ক :
দীর্ঘ এক যুগ পর সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হাস্যোজ্জ্বল দেখা গেল সশস্ত্রবাহিনী দিবস ২০২৪ উপলক্ষে ঢাকা সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে অসুস্থতা সত্ত্বেও হুইল চেয়ারে আরোহন করে তিনি এ অনুষ্ঠানে যোগদান করেন।
জানা যায়, ২০১৮ সালের পর থেকে তাকে এভাবে আর কোন অনুষ্ঠানে দেখা যায়নি। এবারের সশস্ত্রবাহিনীর অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া অংশ নেওয়ায় অনুষ্ঠানটি অন্য রকম প্রাণচাঞ্চল্যতা ফিরে পায়।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেই ফেলেছেন যে, বেগম খালেদা জিয়াকে এ অনুষ্ঠানে আনতে পেরে আমরা গর্বিত। এ অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার যোগদানকে প্রধান উপদেষ্টার একটি সফলতা হিসেবে দেখা হচ্ছে।
সাবেক এই প্রধানমন্ত্রীও এতটাই খুশি হয়েছেন যে, তিনি তখন হাসছিলেন। হেসে হেসে কথা বলেছেন এবং তিনি যে অসুস্থ মনে হচ্ছিল সে কথাও যেন দিব্যি ভুলে গিয়েছিলেন তিনি।
সব মিলিয়ে সশস্ত্রবাহিনীর অনুষ্ঠান ছিল অত্যন্ত আনন্দঘন ও প্রাণবন্ত। বেগম খালেদা জিয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দসহ অনুষ্ঠানে আগত সকল অতিথির সাথে কুশল বিনিময় করেন।
* ছবি ও তথ্য অনলাইন থেকে সংগৃহীত।