• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই

তারেক রহমানের পক্ষ থেকে বিএনপি নেতা রুবেলের উদ্যোগে টিনের ঘর পেলেন ধোবাউড়ার আবিরজান বিবি

Reporter Name / ১২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপি হালুয়াঘাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেলের উদ্যোগে একটি টিনের ঘর পেলেন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের বিলমিয়াকান্দা গ্রামের নিঃস্ব গৃহহীন বেগম আবিরজান বিবি।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে ধোবাউড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে ওই ঘরের চাবি হস্তান্তর করেন রুবেল। ঘরটি নির্মাণে সার্বিকভাবে সহযোগিতা করেছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।


ঘর হস্তান্তর অনুষ্ঠানে সালমান ওমর রুবেল বলেন, আবিরজান বিবি নিঃস্ব অসহায় একজন মানুষ। এর আগে তিনি কম্বল আচ্ছাদিত একটি ঝুপড়িতে থাকতেন। বৃষ্টির সময় ওঠে বসে থাকতেন। বিছানাপত্র গুটিয়ে বসে বসে রাত কাটাতেন। কষ্ট করেছেন প্রচুর। আমাদের এখানের স্থানীয় বিএনপি নেতারা বিষয়টি আমাকে জানালে আমি গুরুত্বের সাথে উহা গ্রহণ করি এবং আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে তাকে একটি ঘর দেওয়ার জন্য উদ্যোগ নেই। আমাদের নেতা সারাদেশে বন্যায় ক্ষতিগ্রস্তসহ বিভিন্ন অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আমরা তারই দিক নির্দেশনায় কাজ করছি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে রুবেল বলেন, যেসব কাজ করলে দলের ও নিজের ভাবমূর্তি উজ্জ্বল হয় আপনারা সেসব কাজ করবেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা